1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ

সিলেট টেস্ট ড্র, ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

নিষ্প্রান উইকেটে চার উইকেট হারালেও আলোকস্বল্পতায় অনেকটা আগেই শেষ হয়ে গেল দিনের খেলা, অনুমিতভাবেই ড্র হলো সিলেট টেস্ট। তবে দাপট দেখিয়ে আরও একবার বাংলাদেশে এসে টেস্ট সিরিজ জয় নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ দিনে ঘন্টাখানেক আগেই বন্ধ হয়ে যায় খেলা। আলো কম থাকায় ৪ উইকেটে ১৮৪ রান নিয়ে ড্রয়ের চেষ্টায় থাকা বাংলাদেশ দল যেন পেল স্বস্তি। অথচ সিরিজ বাঁচাতে ম্যাচটা জেতার বিকল্প ছিলো না নাজমুল হোসেন শান্তদের।

সকালে খানিকটা ব্যাট করে বাংলাদেশের সামনে ৭৮ ওভারে ৩৬৯ রানের লক্ষ্য দেয় ক্যারিবিয়ানরা। ম্যাচ বাঁচানোই ছিলো স্বাগতিকদের উদ্দেশ। আগের দিন বিকেল থেকেই সময় ক্ষেপনে মন দেয়া বাংলাদেশ শুরুতে দুই উইকেট হারালেও মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়ের শতরানের জুটিতে বেঁচে যায়। শেষ সেশনে এই দুজন পর পর ফিরে যাওয়ায় একটা রোমাঞ্চের আভাস তৈরি হয়েছিলো। তবে আলো কমে যাওয়ায় আর বিপদ হয়নি।

প্রথম টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে হারানো ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিতল ১-০ ব্যবধানে। বাংলাদেশে সর্বশেষ সফরেও টেস্ট সিরিজ জিতেছিলো ক্যারিবিয়ানরা।

সিরিজ জিততে না পারা বাংলাদেশের প্রাপ্তি তাওহিদ হৃদয়ের ব্যাটিং। প্রথম ইনিংসে খাদের কিনারে থাকা দলকে টেনে রেকর্ডময় ২৪২ রান করেন তিনি, দ্বিতীয় ইনিংসেও করেন ৮২ রান। কোন এক টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়া হয় তার।

সিলেটের উইকেট ছিল ব্যাট করার জন্য বেশ ভালো। শুরুতে স্পিনারদের জন্য বিশেষ সুবিধা ছিল না। এমন উইকেটে দুই পেসার নিয়ে নেমে পরিকল্পনায় গড়বড় করে ফেলে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের জবাবে এক পর্যায়ে ১৮৪ রানে পড়ে ৭ উইকেট। সেখান থেকে হৃদয়ের অবিস্মরণীয় ইনিংসে ৩৮৬ রান করে ৩০ রানের লিড মিলেছিল।

তবে সেই লিড অনায়াসে ছাড়িয়ে বাংলাদেশকে ৩৬৯ রানের অসম্ভব লক্ষ্য ছুঁড়ে প্রাধান্য বিস্তার করে ওয়েস্ট ইন্ডিজ। গোটা ম্যাচে ক্যারিবীয়দের পিছু ছুটে ম্যাচ বাঁচাতে পেরেছেন শান্তরা। যা স্বাগতিকদের জন্য স্বস্তির নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ