1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

সিরিয়া সংঘাতকে কেন্দ্র করে লেবাননে সংঘর্ষ, নিহত সাত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুন, ২০১২
  • ১৫৮ Time View

লেবাননের বন্দরনগরী ত্রিপোলিতে সুন্নি যোদ্ধা ও সশস্ত্র আলাউতদের মধ্যে সংঘটিত সংঘর্ষে কমপক্ষে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সীমান্তের ওপারে ঘটতে থাকা সিরিয়ার সহিংসতার প্রভাবে লেবাননের এই উত্তরাঞ্চলীয় বন্দর নগরীতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে বলে প্রতক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যম জানায় শনিবার বিকেলে সিরিয়ার বাশার বিরোধী আন্দোলনের সমর্থক ও বিরোধীদের মধ্য সংঘর্ষ শুরু হয়। সিরিয়ায় চলা সহিংসতার কারণে লেবাননের উত্তরাঞ্চলীয় এ বন্দরনগরীতে বেশ কিছুদিন ধরেই অস্থিতিশীলতা ও উত্তেজনা বিরাজ করছে। সাম্প্রতিক মাসগুলোতে ত্রিপোলিতে  সশস্ত্র আলাউত গ্রুপগুলোর সঙ্গে সুন্নি যোদ্ধাদের বেশ কয়েকবার সংঘাত সৃষ্টি হয়।

উল্লেখ্য, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আলাউত সম্প্রদায়ভূক্ত, পক্ষান্তরে তার বিরোধী আন্দোলনকারীরা মূলত সুন্নি সম্প্রদায়ভূক্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ