1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিদেশি সিনেমা এলেই কি হলগুলো বাঁচবে স্পেনের ফুটবলে নতুন ইতিহাস, তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া আসামে হোটেলে গোলাগুলি, নিহত ৫ জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান মহাপরিকল্পনা নিয়ে হতাশা কাটছে না তিস্তাপাড়ের মানুষের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ কমাতে যে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ-জাপান সম্পর্ককে যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি করার প্রত্যয় প্রধানমন্ত্রীর অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নেওয়ার প্রত্যয় জাপান ও বাংলাদেশের বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক চলছে

সিরিয়ায় বিমান হামলায় বাংলাদেশি জঙ্গি নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫
  • ১৩১ Time View

1274সিরিয়া ও ইরাকে যৌথ বাহিনীর বিমান হামলায় ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর দশ সদস্য নিহত হয়েছে, এদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছে। মার্কিন সামরিক সূত্রের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সাইফুল হক সুজন নামের ওই জঙ্গি ব্রিটেনে থেকে কম্পিউটার প্রকৌশলে পড়াশোনা করেছেন। মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বাগদাদ থেকে জানান, গত ১০ই ডিসেম্বর সিরিয়ার রাকা প্রদেশের কাছে বিমান হামলায় সাইফুলের মৃত্যু হয়। তিনি বহির্বিশ্বের সাথে যোগাযোগের পরিকল্পনাকারী হিসেবে কাজ করতেন। ইসলামিক স্টেট গোষ্ঠীর হয়ে হ্যাকিং কর্মকাণ্ড, নজরদারী প্রতিরোধ প্রযুক্তি এবং অস্ত্র উন্নয়ন কাজেও নিয়োজিত ছিলেন।

স্টিভ ওয়ারেন আরো বলেন, সাইফুল হক সুজনের মৃত্যুকে আইএস বহির্বিশ্বের সাথে তার যোগাযোগের একটি উৎস হারালো। কর্নেল ওয়ারেন গত এক মাসে সিরিয়া ও ইরাকে মোট দশজন নিহত হওয়ার কথা জানান। এদের মধ্যে অন্তত দুজনের কথা তিনি উল্লেখ করেন, যাদের সাথে প্যারিসে গত নভেম্বর মাসের হামলাকারীদের যোগাযোগ ছিল।

এদের একজনের নাম শারাফে আল মুদান বলে উল্লেখ করা হয়। তিনি সিরিয়া ভিত্তিক একজন আইএস কমান্ডার ছিলেন। যার সঙ্গে প্যারিসের মূল হামলাকারী আবদেল হামিদ আবাউদের সরাসরি যোগাযোগ ছিল বলে উল্লেখ করা হয়। গত ২৬ ডিসেম্বর ইরাকের মসুলে এক হামলায় নিহত হয় আব্দুল কাদের হাকিম নামে আরেক আইএস কমান্ডারের। তার সাথেও প্যারিসের হামলাকারীদের সরাসরি যোগাযোগ ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ