1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ ৩১ অক্টোবর টোকিওতে তারেক রহমানকে বিএনপি নেতা-কর্মীদের করতালি টিভিতে যত খেলা, টেস্টে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া, মাঠে আর্সেনাল ৩৫ উড়োজাহাজ ক্রয়: পরামর্শক নিয়োগ আবেদনে মাত্র ৮ দিন দিল বিমান ৫ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের লক্ষ্য জাপানের জাপানের সঙ্গে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের আহবান প্রধানমন্ত্রীর | Boishakhi Online অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘অর্ণব’, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঋণ পরিশোধ করতে ২৫০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ছাড়বে সিঙ্গার বাংলাদেশ

সিরিয়ায় ফরাসি সাংবাদিক নিহত, ব্যাখ্যা চেয়েছে ফ্রান্স

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১২
  • ২১৮ Time View

সিরিয়ার হোমস শহরে বিস্ফোরণে এক ফরাসি সাংবাদিকসহ নয় জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, পরিস্থিতি পরিদর্শনের জন্য সিরীয় কর্তৃপক্ষ গত বুধবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীদের হোমস শহরে নিয়ে যায়। সেখানে সাংবাদিকদের ওপর একটি মর্টারের গোলা বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে।

হোমস শহরকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ বিরোধীদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়।

নিহত ফরাসি সাংবাদিক গিলেস জ্যাকুয়ার ফ্রান্স-২ চ্যানেলে কর্মরত ছিলেন।

দেশটিতে সরকারবিরোধী আন্দোলনে সংবাদ সংগ্রহের সময় এই প্রথম কোনো পশ্চিমা সাংবাদিক নিহত হলেন।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, ওই বিস্ফোরণে ফরাসি সাংবাদিকসহ ৯ জন নিহত এবং একজন বেলজিয়ান সাংবাদিকসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।

সাংবাদিক দলের পাশ দিয়ে একটি সরকার বিরোধী বিক্ষোভ মিছিল অতিক্রমের সময় এই বিস্ফোরণটি ঘটে বলে জানানো হয়েছে।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের মধ্যপ্রাচ্য বিষয়ক সম্পাদক ইয়ান ব্ল্যাকও বিস্ফোরণস্থলে ছিলেন বলে জানা যাচ্ছে।

এদিকে ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী এইন জুপে সাংবাদিক নিহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন। তারা সিরিয়ার কর্তৃপক্ষের কাছে এই ব্যাপারে ব্যাখ্যা দাবি করেছেন।

প্রেসিডেন্ট আসাদের সমর্থনে রাজধানী দামেস্কে গত বুধবার একটি র‌্যালি আয়োজনের অল্প সময় পরই হোমস শহরের এই হতাহতের ঘটনা ঘটল বলে জানায় সংবাদ মাধ্যম।

প্রেসিডেন্ট আসাদের জনপ্রিয়তা এবং দেশের ওপর তার নিয়ন্ত্রণ বিশ্ববাসীকে দেখানোর উদ্দেশ্যেই এই র‌্যালি আয়োজনের উদ্দেশ্য।

এদিকে সিরিয়ার সহিংসতা বন্ধ না হওয়ার প্রেক্ষিতে দেশটিতে এখনই নতুন করে কোনো পর্যবেক্ষক পাঠাবে না বলে ঘোষণা দিয়েছে আরব লিগ।

বর্তমানে সিরিয়ায় আরব লীগের ১৬৫ জন পর্যবেক্ষক রয়েছেন। তবে এর আগে সিরিয়ায় পর্যবেক্ষক সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানিয়েছিল সংস্থাটি।

 

Source: Banglanews24.com

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ