1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
আজকের শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী সাজেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের পক্ষে স্লোগান, গোপালগঞ্জ জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীবের অভিষেক, জুটি নিশো-মেহজাবীন ‘ধন‍্যবাদ অধিনায়ক, ১০০০ গোলের জন‍্য এগিয়ে চলো’ সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ইব্রাহিমের গোলে এগিয়ে গেল বাংলাদেশ বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ অনুভব করিনি, বললেন ভারত কোচ বাংলাদেশ-চীন বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেয়ার আহ্বান সিপিসি মন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের ২০০০ কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলে যুক্ত হলো এমটিবি বন্ধ কারখানা চালু করতে পুনঃঅর্থায়ন স্কিমের নীতিমালা সংশোধন

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ সরকার : যুক্তরাজ্য হাইকমিশনার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৯১ Time View

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ধর্মীয় স্বাধীনতা ও আইনি সুরক্ষার নীতির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। গত বুধবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে ব্রিটিশ পার্লামেন্টে অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) ফর বাংলাদেশের গুরুত্বপূর্ণ সভায় এসব কথা বলেন হাইকমিশনার। সভায় বাংলাদেশের স্বচ্ছতা ও অগ্রগতির চিত্র তুলে ধরেন তিনি। সভার আয়োজন করেন এপিপিজির চেয়ারপারসন ও লেবার পার্টির সংসদ সদস্য আপসানা বেগম।

সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ বিষয়ে হাইকমিশনার আবিদা ইসলাম বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের স্বাগত জানিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্বচ্ছতা নিশ্চিত করছে। বাংলাদেশ এখন একটি উন্মুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র, যেখানে দেশি-বিদেশি সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করতে পারেন। অতীতে ভিসাপ্রাপ্তিতে যেসব প্রতিবন্ধকতা ছিল, বর্তমান সরকার তা দূর করে সহজ ও দ্রুত প্রক্রিয়া চালু করেছে। সভায় অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং একমত হন যে এ বিষয়ে বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

হাইকমিশনার সভায় সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগ তুলে ধরেন এবং জানান, গত জুলাই-আগস্টে সংঘটিত গণ-অভ্যুত্থানে নিরাপত্তা বাহিনীর গুলিতে যে মানবিক বিপর্যয় ঘটেছে, তার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের অগ্রাধিকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ