1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

সামাজিক ব্যবসার প্রসারে ড. ইউনূসের সঙ্গে চুক্তি করলো ইউএসএআইডি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুলাই, ২০১৩
  • ১১৬ Time View

cuktiবিভিন্ন দেশে সামাজিক ব্যবসার প্রসারে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসের সংগঠন ইউনূস সোশ্যাল বিজনেস (ওয়াইএসবি) ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থা (ইউএসএআইডি)।

গত সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইউএসএআইডির প্রশাসক ড. রাজ শাহ ও ড. মোহাম্মদ ইউনূসের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় ইউএসএআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ড. রাজ শাহ বলেন, দীর্ঘমেয়াদি উন্নয়নের সমস্যা সমাধানের লক্ষ্যে ইউএসএআইডি বিশ্বব্যাপী যেসব কাজ করে যাচ্ছে, ইউনূস সোশ্যাল বিজনেসের সঙ্গে যুক্ত হওয়া সে পরিকল্পনার অংশ।

এ চুক্তির মাধ্যমে সংস্থা দুটি বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ বাজারভিত্তিক সমাধানে একযোগে কাজ করবে। তাছাড়া বিভিন্ন দেশে দীর্ঘমেয়াদি সামাজিক, আর্থিক ও পরিবেশগত উন্নতির জন্য সুবিধাবঞ্চিত ও অনুন্নত এলাকাগুলোতে সংগঠন দুটি একত্রে কাজ করে যাবে।

এ সময় ড. ইউনূস বলেন, আমি আনন্দের সাথে বলতে চাই, এই চুক্তি বিশ্বব্যাপী আমাদের সামাজিক ব্যবসা উদ্যোগকে আরো গতিময় করবে। ইউএসএইডির কারিগরি সহায়তা আমাদের সামাজিক ব্যবসার ইনকিউবেটর ফান্ডের বিস্তার বাড়াবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ