1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
পুঁজিবাজার গতিশীল করতে পাঁচ মাসে সাড়ে ৩ হাজার কোটি টাকার বন্ড অনুমোদন বাণিজ্য মেলা সরানোর দাবি শেকৃবি শিক্ষার্থীদের, নির্মাণাধীন স্টল ভাঙচুর ধীরে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা হাসিনা-কামালসহ ৮ জনের অভিযোগ গঠন শুনানি ফের পেছাল রাষ্ট্রীয় ব্যাংককে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার হাতিয়ার করা যাবে না: ওয়াহিদউদ্দিন মাহমুদ কাজাখস্তানকে উড়িয়ে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের সোনা জয় ইংল্যান্ডকে ৭৯-১৩ পয়েন্টে উড়িয়ে দিল বাংলাদেশ বিশ্বকাপের নকআউটে বাংলাদেশ আরব আমিরাতের কার্যক্রম চালু রাখতে মরিয়া জনতা ব্যাংক নতুন ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে, তার নিশ্চয়তা কোথায়: ওয়াহিদউদ্দিন মাহমুদ

সামরিক সাহায্যের খবর অস্বীকার করল কোরিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০১৩
  • ১৫২ Time View

koreaবিরোধী ও বিদ্রোহী গ্রুপগুলোকে মোকাবিলা সিরিয়ার আসাদ সরকাকে সামরিক সাহায্য পাঠানোর খবর অস্বীকার করেছে উত্তর কোরিয়া।

সম্প্রতি ইসরাইলের একটি পত্রিকা খবর প্রচার করেছে, সিরিয়ায় উত্তর কোরিয়া উপদেষ্টা, পরামর্শক ও হেলিকপ্টার পাঠিয়েছে। এমন খবর প্রকাশিত হওয়ার পর পিয়ংইয়ং আনুষ্ঠানিভাবে এর সত্যতা নাকচ করে দিয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে,“কতিপয় বিদেশি সংবাদ মাধ্যম ভুল তথ্য প্রচার করছে যে, ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া (ডিপিআরকে) সিরিয়ায় যুদ্ধের সরঞ্জাম সরবরাহ করেছে।”

এর আগে অক্টোবরে ইসরাইলের দৈনিক জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, উ. কোরিয়ার ১৫টি হেলিকপ্টার পাইলট সিরিয়ায় ‘বাসার আলা আসাদের পক্ষে’ অভিযান পরিচালনা করছিল।”

সিরিয়ার সাথে উত্তর কোরিয়ার সম্পর্ক অনেক দিনের। দেশটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সিরিয়ায় পিয়ংইয়ং প্লুটোনিয়াম চুল্লি স্থাপন করেছে। অবশ্য ২০০৭ সালে সেই চুল্লি ইসরাইল হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছিল।

ধারণা করা হয়, সিরিয়ার রাসায়নিক অস্ত্র তৈরির সাথেও উত্তর কোরিয়ার সম্পর্ক আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ