1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
৫০ মিনিট বন্ধ থাকার পর শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের নারী দলের স্বর্ণজয় পুঁজিবাজার গতিশীল করতে পাঁচ মাসে সাড়ে ৩ হাজার কোটি টাকার বন্ড অনুমোদন বাণিজ্য মেলা সরানোর দাবি শেকৃবি শিক্ষার্থীদের, নির্মাণাধীন স্টল ভাঙচুর ধীরে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা হাসিনা-কামালসহ ৮ জনের অভিযোগ গঠন শুনানি ফের পেছাল রাষ্ট্রীয় ব্যাংককে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার হাতিয়ার করা যাবে না: ওয়াহিদউদ্দিন মাহমুদ কাজাখস্তানকে উড়িয়ে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের সোনা জয় ইংল্যান্ডকে ৭৯-১৩ পয়েন্টে উড়িয়ে দিল বাংলাদেশ বিশ্বকাপের নকআউটে বাংলাদেশ

কাজাখস্তানকে উড়িয়ে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের সোনা জয়

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

১০ পয়েন্টের ব্যবধানে জিতেছে বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনিকে নিয়ে গড়া বাংলাদেশ দল।

কম্পাউন্ড নারী দলগত বিভাগে সোনা জয়ের হাসি সঙ্গী হয়েছে বাংলাদেশের। ছবি: আর্চারি ফেডারেশন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

শুরুর ধাপে দুই পয়েন্টে এগিয়ে যাওয়ায় আত্মবিশ্বাস বাড়ে বন্যা-শ্রীপর্ণা-মনিদের। শেষ পর্যন্ত আধিপত্য ধরে রেখে কাজাখস্তানকে হারিয়ে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-২) কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে সোনা জয়ের উচ্ছ্বাসে মাতে বাংলাদেশ।

ইরাকের সোলাইমানিয়াহতে বুধবার ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ স্কোরে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে খেলেন বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনি।

এই ইভেন্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর স্বাগতিক ইরাককে ২১৯-২১৮ স্কোরে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে শ্রীলঙ্কা।

বাংলাদেশের শুরুটা হয় আশা জাগানিয়া। ৫৭-৫৫ পয়েন্টে জিতে এগিয়ে যায় দল। দ্বিতীয় সেটে পাঁচ পয়েন্টের ব্যবধানে (৫৭-৫২) জিতে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেন বন্যারা। পরের দুই সেটেও ৫৮-৫৬, ৫৮-৫৭ ব্যবধানে জিতে যায় বন্যা-মনিরা।

কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে দলই ছিল চারটি। ফলে সেমি-ফাইনাল দিয়ে শুরু হয় ইভেন্টটি। বাংলাদেশ সেমি-ফাইনালে শ্রীলঙ্কাকে ২৩৩-২১৯ স্কোরে হারায়। ইরাককে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠে কাজাখস্তান।

দিনের শুরুতে কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে কাজাখস্তানের বিপক্ষে ২৩০-২২৪ স্কোরে হেরে যায় বাংলাদেশ। দলের হয়ে খেলেন হিমু বাছাড়, তরিকুল ইসলাম ও রাকিব নেওয়াজ আহমেদ। বন্যাদের জয়ে ওই হারের ক্ষতে কিছুটা প্রলেপও দিতে পারল বাংলাদেশ।

সার্বিয়া ও ব্রাজিলে নির্বাচনি বিজয় এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্ন

মশাই ভরসা: জনসংখ্যা নিয়ন্ত্রণে নতুন ইতিহাস

ইউরোপের সংকট: অভিবাসন নয়, মূলে জীবনযাত্রার দুর্দশা

কবরের অপেক্ষায় মুক্তিযোদ্ধার লাশ ও আমাদের লজ্জা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ