1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
পুঁজিবাজার গতিশীল করতে পাঁচ মাসে সাড়ে ৩ হাজার কোটি টাকার বন্ড অনুমোদন বাণিজ্য মেলা সরানোর দাবি শেকৃবি শিক্ষার্থীদের, নির্মাণাধীন স্টল ভাঙচুর ধীরে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা হাসিনা-কামালসহ ৮ জনের অভিযোগ গঠন শুনানি ফের পেছাল রাষ্ট্রীয় ব্যাংককে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার হাতিয়ার করা যাবে না: ওয়াহিদউদ্দিন মাহমুদ কাজাখস্তানকে উড়িয়ে এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের সোনা জয় ইংল্যান্ডকে ৭৯-১৩ পয়েন্টে উড়িয়ে দিল বাংলাদেশ বিশ্বকাপের নকআউটে বাংলাদেশ আরব আমিরাতের কার্যক্রম চালু রাখতে মরিয়া জনতা ব্যাংক নতুন ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে, তার নিশ্চয়তা কোথায়: ওয়াহিদউদ্দিন মাহমুদ

এশিয়া কাপ আর্চারিতে রুপা পেল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

বিবর্ণ শুরুর পর কাজাখস্তানের হেরে সোনা জয়ের স্বপ্ন গুঁড়িয়ে গেল হিমু-তরিকুল-রাকিবদের।

শুরুটা ধাক্কা পরে আর সামলে নিতে পারলেন না হিমু-তরিকুল-রাকিবরা। ছবি: আর্চারি ফেডারেশন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

শুরুটা ভালো হলো না হিমু-তরিকুলদের। প্রথম সেটে দুই পয়েন্টে এবং দ্বিতীয় সেটে পাঁচ পয়েন্টে পিছিয়ে পড়ল বাংলাদেশ। সাত পয়েন্টে ঘাটতি পরে পুষিয়ে নেওয়ার চেষ্টায় সফল হলো না বাংলাদেশ। কাজাখস্তানের বিপক্ষে হারিয়ে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-২) কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে রুপা পেল দল।

ইরাকের সোলাইমানিয়াহতে বুধবার কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে ২৩০-২২৪ স্কোরে হেরেছে বাংলাদেশ। দলের হয়ে খেলেন হিমু বাছাড়, তরিকুল ইসলাম ও রাকিব নেওয়াজ আহমেদ।

এই ইভেন্টে শ্রীলঙ্কাকে ২২৭-২১২ স্কোরে শ্রীলঙ্কাকে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে স্বাগতিক ইরাক।

কাজাখস্তানের বিপক্ষে হিমু-তরিকুলদের শুরুটা হয় সাদামাটা। প্রথম সেটে ৫৫-৫৩ পয়েন্টে হেরে যান তারা। দ্বিতীয় সেটে আরও বিবর্ণ হিমু-তরিকুলরা। ৫৯-৫৪ ব্যবধানে হেরে পিছিয়ে পড়েন আরও।

তৃতীয় সেটে ৫৭-৫৭ ড্রয়ের পর, চতুর্থ সেটে ৬০-৫৯ ব্যবধানে জিতলেও শুরুর ঘাটতি পুষিয়ে নেওয়া হয়নি বাংলাদেশের। রুপা নিয়েই ছাড়তে হয় মাঠ।

এই বিভাগে দল সংখ্যা মোট চারটি হওয়ায় সরাসরি সেমি-ফাইনাল হয়েছিল। সেখানে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ২৩১-২১৫ স্কোরে হারিয়ে উঠেছিল ফাইনালে। কাজাখস্তান ২২৯-২১৮ ব্যবধানে হারিয়েছিল ইরাককে।

সার্বিয়া ও ব্রাজিলে নির্বাচনি বিজয় এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্ন

মশাই ভরসা: জনসংখ্যা নিয়ন্ত্রণে নতুন ইতিহাস

ইউরোপের সংকট: অভিবাসন নয়, মূলে জীবনযাত্রার দুর্দশা

কবরের অপেক্ষায় মুক্তিযোদ্ধার লাশ ও আমাদের লজ্জা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ