চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আমিন
উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন
ঠিকানা বৈশাখী মিডিয়া লিমিটেড ৩২, মহাখালী বাণিজ্যিক এলাকা, লেভেল – ৭, ঢাকা-১২১২ টেলিফোনঃ ৫৮৮১৭০০১-৫ ফ্যাক্সঃ ৫৮৮১৭৫৪১ ই-মেইলঃ [email protected]
মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে নিজেদের প্রথম ইনিংসে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। বড় ইনিংস খেলার লক্ষ্য নিয়ে মাঠে নামলে ব্যাট হাতে ব্যর্থ হয় দলের টপ ওর্ডার ব্যাটাররা। প্রথম সেশনে ২ উইকেটে ৯৬ রানের সংগ্রহে থেকে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ।
দলের ৬৮ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। ৯ রানে ব্যাক্তিগত ৭ রান করে জেইডেন সিলসের বলে আউট হন তানজিদ হাসান। ৬৮ রানে ব্যাক্তিগত ২৮ রান করে মুমিনুল হক সাজঘরে ফিরে জোমেল ওয়ারিকানের বলে আউট হয়ে। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সাথে নিয়ে অপর প্রান্ত আগলে রেখে, দৃড়তার সাথে ব্যাট করে দলকে এগিয়ে নেয়ার চেষ্ঠা ওপেনার ব্যাটার সাদমান ইসলামের।