1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

সাবধান, নয়া আতঙ্ক বাংলাদেশ : ব্রায়ান লারা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মার্চ, ২০১২
  • ১৫৪ Time View

এশিয়া কাপে বাংলাদেশ হেরে গিয়েও যে হারেনি তার প্রমাণ পাওয়া যাচ্ছে বিশ্বের সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েবসাইট এবং আন্তর্জাতিক অনলাইন সংবাদ মাধ্যমের ব্লগ ও পাঠকের প্রতিক্রিয়ায়।

কাপজয়ী পাকিস্তানসহ ক্রিকেটপ্রেমী সব দেশের মানুষই বাংলাদেশের প্রশংসা করছেন। প্রশংসা করছেন সাংবাদিক, কলামিস্ট, ক্রিকেটার ও ব্লগাররা। তারা বাংলাদেশ ক্রিকেট দলের দুটি বিষয়ে প্রশংসা করছেন, তা হলো— ভালো খেলা আর দেশপ্রেম। তাদের যুক্তি হচ্ছে, দেশের প্রতি ভালোবাসা না থাকলে হেরে গিয়ে খেলোয়াড়রা এভাবে কাঁদতে পারেন না।

যাই হোক, বাংলাদেশ দলের প্রশংসা করার কাতারে সবার সঙ্গে যোগ দিয়েছেন ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা। তিনি বিশ্বকে সাবধান করে দিয়েছে বলেছেন, ‘বি অ্যাওয়্যার ওয়ার্ল্ড, বাংলাদেশ ইজ দ্য নিউ টেরর!’

এশিয়া কাপের ফাইনালে হারের পর ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি ব্রায়ান লারা তার‍ ফেসবুক ফ্যান পেজে লিখেছেন, ‘দর্শক ও খেলোয়াড়দের কাঁদতে দেখে আমি খুব কষ্ট পেয়েছি। বাংলাদেশ হেরেছে, কিন্তু জয় করেছে লাখ লাখ মানুষের হৃদয়। বস্তুত তারা কাপ ছাড়া সবই জিতেছে। পৃথিবী সাবধান, নতুন আতঙ্কের নাম বাংলাদেশ!’

লারার এই মন্তব্য পছন্দ করেছেন তার প্রায় পাঁচ হাজার ভক্ত। মন্তব্য করেছেন প্রায় পাঁচ শ জন। লারার ব্যক্তিগত ওয়েবসাইট থেকে এই ফ্যানপেজে মন্তব্য দেখা যায় এবং প্রবেশ করা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ