1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

সাপের কামড় খেয়ে হাসপাতালে ভাইজান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৭৫ Time View

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। নিজের খামারবাড়িতে সাপে কামড়ালো এই অভিনেতাকে। পানভেলের খামারবাড়িতে সময় কাটাচ্ছিলেন ভাইজান। সেখানেই এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

জানা গেছে, নিজের খামারবাড়িতে সাপে কামড় দিয়েছে সালমানকে। তড়িঘড়ি করে তাকে মুম্বাইয়ের এক হাসপাতালে নেওয়া হয়। সাপটি বিষহীন থাকায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ভাইজানকে।

বর্তমানে নিজের বাড়িতেই বিশ্রামে রয়েছেন এই অভিনেতা।

আগামীকাল সোমবার (২৭ ডিসেম্বর) সালমানের ৫৬ তম জন্মদিন। তার আগেই এমন ঘটনা ঘটে। বরাবরই পরিবার এবং অনুরাগীদের সঙ্গে নিজের বিশেষ দিন পালন করেন তিনি।

২০২০ সালের জন্মদিনেও পানভেলের খামারবাড়িতে কাছের মানুষদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। প্রথম লকডাউনের সময়ও এখানেই আশ্রয় নিয়েছিলেন সালমান।

বর্তমানে ‘টাইগার ৩’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান। সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। এ অভিনেত্রীর বিয়ের আগে তুরস্ক ও রাশিয়ায় শুটিংয়ে অংশ নিয়েছেন তারা। শিগগিরই আবারও সিনেমাটির শুটিংয়ে যোগ দেবেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ