1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

সাত বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০১৭
  • ৬০ Time View

একজন নারী মুক্তিযোদ্ধাসহ সাত বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠন ‘মুক্ত আসর’। সংগঠনটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সম্মাননা দেয়া হয়। প্রতি বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়ে থাকে সংগঠনটি।

সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন লেখক ও গবেষক মেজর কামরুল হাসান ভূঁইয়া, এজেড এম সাদেকুর রহমান খান, পদ্মা রহমান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক দেবু চৌধুরী, আবদুল মজিদ, মিঞা মজিবুর রহমান ও তানেস উদ্দিন আহমেদ। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে দেশের শ্রেষ্ঠ সন্তানদের সাত জনকে এই সম্মাননা দেয়া হয়।

মুক্তিযোদ্ধা মিঞা মজিবুর রহমান বলেন, নতুন প্রজন্মের অনেক ছেলেমেয়েরা যেখানে নেশায় আসক্ত সেখানে কয়েকজন স্বপ্নবাজ তরুণদের গড়া মুক্ত আসরের এই সম্মাননা সত্যিই আমাদের আলোড়িত করে। মুক্ত আসরের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আমি আশা করি এটা যেন প্রতিবছর অব্যাহত থাকে।

মুক্তিযোদ্ধা পদ্মা রহমান অনুভূতি জানাতে গিয়ে বলেন, আমি নারী হওয়ার কারণে আমাকে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে দেয়া হয়নি। আমি হাসপাতালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা করার সময় অনেক মুক্তিযোদ্ধাকে দেখেছি যারা ৩-৪ বার আহত হয়ে আবার চিকিৎসা নিয়ে যুদ্ধ করেছেন। আজকের এই তরুণদের দেখে আমার তাদের কথা মনে পড়ছে। তরুণদের এরকম উদ্যোগ আমাদের মুক্তিযুদ্ধের গৌরবকে আরো উজ্জ্বল করে।

সম্মাননা শেষে মুক্ত আসরের মুক্ত বন্ধুদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্ত আসরের সভাপতি আবু সাঈদ। এছাড়া উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক ও শব্দসৈনিক আখতার হুসেন, মনোরোগ চিকিৎসক-লেখক মোহিত কামাল ও মুক্ত আসরের মুক্ত বন্ধুরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ