1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

সাতছড়িতে র‌্যাবের অভিযানে ফের অস্ত্র ও গোলাবারুদের সন্ধান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ১১৩ Time View

golabarod habiganjহবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ির গহীন অরণ্য থেকে ফের অস্ত্র ও বিপুল সংখ্যক গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করেছে র‌্যাব। বুধবার ভোর থেকে সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালাচ্ছে র‌্যাব।

জানা যায়, ভোর থেকে সাতছড়ির গহীন অরণ্য থেকে কঠোর গোপনীয়তায় আগ্নেয়াস্ত্র ও বিপুল সংখ্যক গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব। তবে কি পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে তা দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

এর আগে ১ জুন রাত থেকে সাতছড়িতে ২ শতাধিক র‌্যাব সদস্য, ডগ স্কোয়াড ও বোমা বিশেষজ্ঞ দল নিয়ে অভিযান শুরু করে। একে একে সন্ধান করে ১৫টি বাংকার। এসব বাংকার থেকে উদ্ধার করা হয় ২২২টি কামান বিধ্বংসী রকেট, ২৪৮টি রকেট চার্জার, ১টি রকেট লঞ্চার, ৪টি ৭ দশমিক ৬ মিলিমিটার মেশিনগান, ৫টি মেশিন গানের অতিরিক্ত খালি ব্যারেল, ১২ দশমিক ৭ মিলিমিটারের ১ হাজার ৩৭৬ রাউন্ড বুলেট, ৭ দশমিক ৬ মিলিমিটারের ১২ হাজার ৩০০ রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ। এ ঘটনায় র‌্যাব চুনারুঘাট থানায় দুটি মামলা দায়ের করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ