1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

সাতক্ষীরায় প্রতিপক্ষের হামলায় আহত ১ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জানুয়ারি, ২০১৬
  • ২৫২ Time View

5059সাতক্ষীরার গোবরদাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত ৬ জনের মধ্যে গুরুতর আহত মুজিবর রহমান মারা গেছেন। রোববার সকালে খুলনা ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মুজিবর রহমান গোবরদাড়ি গ্রামের মৃত. আফসার উদ্দিনের ছেলে।

নিহত মুজিবর রহমানের ভাতিজা ইমরান হোসেন শিমুল হোসেন জানান, চাচা মুজিবর রহমান ও আজিজুর রহমানসহ চারজন প্রতিবেশী গোবরদাড়ি গ্রামের তবিবুর রহমানের নিকট থেকে গত বছর ৮ শতক ধানের জমি ক্রয় করে। এরপর থেকে জমি তাদের ভোগ দখলে থাকে। শুক্রবার সকালে হঠাৎ তবিবুর রহমানের নেতৃত্বে ৭/৮ জন জমিতে ধান রোপণ করতে যায়। এতে বাঁধা দিলে তবিবুর ও মিজানুরের নেতৃত্বে অতর্কিত হামলা চালিয়ে মুজিবর রহমানসহ ৬ জনকে কুপিয়ে মারাত্মক জখম করে। আহত মুজিবর রহমানের অবস্থার অবনতি হলে তাকে খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রোববার সকালে তার মৃত্যু হয়। আহত অপর পাঁচজন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, অপরাধীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ