1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

সাগর-রুনি হত্যার বিচার দাবিতে সাংবাদিক সমাবেশ বুধবার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১২
  • ১৫২ Time View

সাংবাদিক দম্পতি সাগর-রুনি ও বিগত সময়ে নিহত সাংবাদিক বালু, বেলাল, মানিক, দীপংকর, শামছুর রহমানসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা প্রদান, সংবাদ মাধ্যমে ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠা এবং মুক্ত স্বাধীন গণমাধ্যমের দাবিতে বুধবার সমাবেশ করবেন সাংবাদিকেরা।

বেলা ১১টা ৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে অংশ নিতে সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন বিএফইউজে’র সভাপতি ইকবাল সোবাহান চৌধুরী  ও রুহুল আমিন গাজী, বিএফইউজে’র মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া ও শওকত মাহমুদ, ডিইউজে’র সভাপতি আবদুস শহিদ ও ওমর ফারুক, ডিইউজে’র সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল মজিদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ