1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

সাকিবের কান্ড!!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০১২
  • ২৩৩ Time View

ভিক্টোরিয়া স্পোর্টিংয়ের অধিনায়ক সাকিব আল হাসানের মাঠের আচরণ সত্যিই বিস্ময়কর! অকল্পনীয়ও বলা চলে। তাও প্রতিপক্ষ খেলোয়াড়দের উদ্দেশ্যে নয়। খোদ ক্রিকেট মাঠের আম্পায়ারদের উদ্দেশে অশোভন ভাষা ব্যবহার করেছেন।

ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আম্পায়ারদের সঙ্গে এমন আচরণ করতে পারেন অনেকের ভাবনাতেও আসেনি। মাঠের আম্পায়ার গাজী সোহেল এবং আনিসুর রহমানও ভাবতে পারেননি জাতীয় দলের সাবেক অধিনায়কের মুখ থেকে অমন অশোভন কথা তাদেরকে শুনতে হবে। যদিও শেষপর্যন্ত দুই আম্পায়ার আলোচনা করে ভিক্টোরিয়ার পক্ষেই রায় দিয়েছেন। তবে সাকিবের আচরণে কষ্ট পেয়ে ম্যাচ রেফারিকে অনুরোধ করেছেন ব্যবস্থা নেওয়ার জন্য।

আম্পায়ারদের প্রতিবেদন পড়ে আইসিসির নিয়মের এক নং ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল।

এবিষয়ে সাকিবের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ