1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী বাড়ল গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ল বদলগাছীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

সাকিবের কাছ থেকে প্রথম ঈদ সালামি পেলেন হৃদয়

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৯৩ Time View

দেশজুড়ে দুদিন আগেই পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ঈদের দুই দিন পার হলেও রয়ে গেছে তার আমেজ। নিজের আপনজনদের সঙ্গে ঈদ পালন করতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা ছিলেন নিজের এলাকাতে। ঈদ পালন শেষে আফগানিস্তান সিরিজের উদ্দেশ্যে আবারও একত্রে হয়েছেন ক্রিকেটাররা।
আফগানদের বিপক্ষে সিরিজ সামনে রেখে আজ শনিবার (১ জুলাই) চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। ঢাকা ছাড়ার আগে ক্রিকেটারদের ভেতর দেখা গেছে ঈদের আমেজ। সেখানেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছ থেকে ঈদের সালামি পেয়েছেন টাইগারদের তরুন তুর্কি তাওহীদ হৃদয়।
নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে সাকিবের থেকে ১ হাজার টাকা ঈদ সালামি পাওয়ার একটি ছবি পোস্ট করে হৃদয় লিখেছেন, ভাইয়ের থেকে প্রথম ঈদ সালামি পেলাম।
আগামী ৫ জুলাই থেকে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে আজ চট্টগ্রাম পৌঁছে আগামীকাল থেকেই অনুশীলন শুরু করবে টাইগাররা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ