1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

সাইবার হামলার শিকার ইরানের তেল মন্ত্রণালয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১২
  • ১৫৭ Time View

মারাত্মক সাইবার হামলার শিকার হয়েছে ইরানের তেল মন্ত্রণালয়। এতে সাময়িক ভাবে তেল মন্ত্রণালয় সংশ্লিষ্ট কয়েকটি ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে।

ইরানের মেহর নিউজ এজেন্সী সোমবার জানায়, তেল মন্ত্রণালয়ের পাশাপাশি ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) ওয়েব সাইট রোববার থেকে হামলার শিকার হয়।

সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোতে ভাইরাস আক্রমন করেছে বলে ফার্স নিউজ এজেন্সিকে জানান ইরানের তেল মন্ত্রণালয়ের মুখপাত্র আলি রেজা নিকজাদ। তেল মন্ত্রণালয়ের সার্ভার থেকে তথ্য মুছে দেওয়াই এই ভাইরাসের উদ্দেশ্য ছিলো বলে জানান তিনি।

ভাইরাসটিকে ভাইপার হিসেবে উল্ল্যেখ করেন তিনি বলেন, হামলায় সার্ভার থেকে বেশকিছু তথ্য মুছে গেছে। তবে প্রয়োজনীয় তথ্যগুলোর কোন ক্ষতি হয়নি বলে দাবি করেন তিনি।

ভাইরাস হামলায় ক্ষয়ক্ষতির ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি ইরানি কর্তৃপক্ষ।

ইরান ২০১০ সালেও একবার মারাত্মক সাইবার হামলার সম্মুখীন হয়। ‘স্টাক্সনেট’ নামে অভিহিত ভাইরাসটি সেসময় প্রায় ত্রিশ হাজার কম্পিউটারে আঘাত হানে। ইরানের পরমাণু কর্মসূচি সংশ্লিষ্ট কম্পিউটার ব্যবস্থা ধ্বংস করতেই ভাইরাসটিকে ছাড়া হয় বলে জানিয়েছিলো ইরানি কর্তৃপক্ষ।

অনেক বিশ্লেষকের ধারণা এই ভাইরাসগুলো ইসরায়েলের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় যুক্তরাষ্ট্রে তৈরি করা হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচিকে বাধাগ্রস্ত করতেই তারা এই ভাইরাস হামলা চালায় বলে মনে করেন অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ