1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

সাইকেল প্রতিযোগিতায় অংশ নিতে মালয়েশিয়া যাচ্ছে দুই বাংলাদেশি

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জানুয়ারি, ২০১৬
  • ১৩৮ Time View

1604চার দিনব্যাপি আন্তর্জাতিক সাইকেল প্রতিযোগিতায় অংশ নিতে মালয়েশিয়া যাচ্ছে দুই বাংলাদেশি। মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর পর্যন্ত এক হাজার কিলোমিটার পথ পাড়ি দেবেন প্রতিযোগিরা। এ প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের আট দেশের ৬০ প্রতিযোগী অংশ নিচ্ছেন।

রোববার জাতীয় প্রেসক্লাব মিলায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। আকিজ ফুড এন্ড বেভারেজ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। বিডি সাইক্লিস্ট ইফতেখার আলম তালুকদার এবং নিয়াজ মোর্শেদ এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিঙ্গপুরের কিডনি ডায়ালিসিস ফাউন্ডেশনের সহযোগিতায় এ চ্যারিটি সাইকেল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে প্রতিযোগিরা সাইকেল চালিয়ে কিডনি রোগীদের জন্য তহবিল সংগ্রহ করবেন। পরবর্তীতে কিডনি রোগিদের জন্য এ অর্থ ব্যয় করা হবে।

আকিজ গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার মাইদুল ইসলাম বলেন, যুব সমাজের উন্নয়নে স্পিড কাজ করছে। আগামীতেও এ ধরনের আয়োজনের সঙ্গে স্পিড থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিযোগিতার সম্বয়ক এজাজ মাহমুদ, বিডি সাইক্লিস্টের মাহমুদ হাসান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ