1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

সরকারিভাবে পালিত হবে ৯২ দিবস

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৩৮ Time View

সরকারিভাবে এখন থেকে মোট ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন করা হবে। এ বিষয়ে আজ রোববার নতুন একটি পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

দিবসগুলোকে আগের মতোই ক, খ ও গ শ্রেণিতে ভাগ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘ক’ শ্রেণিতে ১৮টি, ‘খ’ শ্রেণিতে ৩৯টি এবং ‘গ’ শ্রেণিতে ৩৫টি দিবস পালন করা হবে।

নতুন পরিপত্রে ‘ক’ শ্রেণিতে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যুক্ত করা হয়েছে। গত মন্ত্রিসভা বৈঠকে এটি অনুমোদন করা হয়।

‘খ’ শ্রেণিতে ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে। এ ছাড়া জাতীয় চা দিবস ৪ জুনের পরিবর্তে ২১ মে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর মাধ্যমে গত ১১ মার্চের আগের পরিপত্রটি বাতিল করা হয়েছে।

খরচের বিষয়ে পরিপত্রে বলা হয়েছে, ‘ক’ শ্রেণির দিবস পালনে নির্দিষ্ট কোনো খরচের কথা উল্লেখ করা হয়নি। তবে ‘খ’ শ্রেণির দিবস আয়োজনে সরকারি খাত থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা খরচ করা যাবে। আর ‘গ’ শ্রেণির দিবস পালনে উন্নয়ন খাত থেকে কোনো বিশেষ বরাদ্দ দেওয়া হবে না।

দিবস পালনের ক্ষেত্রে কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। অতিরিক্ত সাজসজ্জা ও বড় ধরনের আয়োজন যথাসম্ভব এড়িয়ে চলতে বলা হয়েছে। তবে সেমিনার বা সিম্পোজিয়াম এবং বেতার ও টেলিভিশনে আলোচনা করা যাবে।

কর্মদিবসে সমাবেশ বা শোভাযাত্রা পরিহার করতে বলা হয়েছে। এ ছাড়া দিবস পালনে জেলা পর্যায়ের কর্মচারীদের ঢাকায় আনাও যথাসম্ভব এড়িয়ে চলতে বলা হয়েছে।

অন্যদিকে শিক্ষা সপ্তাহ, প্রাথমিক শিক্ষা সপ্তাহ, বিজ্ঞান সপ্তাহ, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ (১-৭ আগস্ট), বিশ্ব শিশু সপ্তাহ (২৯ সেপ্টেম্বর-৫ অক্টোবর), জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ (নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ) সশস্ত্র বাহিনী দিবস (২১ নভেম্বর), পুলিশ সপ্তাহ, বিজিবি সপ্তাহ, আনসার সপ্তাহ, মৎস্যপক্ষ, বৃক্ষরোপণ অভিযান এবং জাতীয় ক্রীড়া সপ্তাহ পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে কর্মসূচি পালন করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ