1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

সফল দলের তালিকায় এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫
  • ১৫৩ Time View

1016২০১৫ সালটা ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটের জন্য এক বড় প্রাপ্তির বছর। একের পর এক জয় দিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা বছরটিকে করে তুলেছে স্মরণীয়। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে ওয়ানডেতে ভারত, শ্রীলংকা, পাকিস্তানের মত দলকে টপকে সফল দলের তালিকায় এশিয়ায় শীর্ষ স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

হার দিয়ে বছরের শুরুটা হলেও ক্রিকেটের সর্বোচ্চ আসর বিশ্বকাপে নিজেদের ফিরে পেতে শুরু করে টাইগাররা। আফগানিস্থান, স্কটল্যান্ড, ইংল্যান্ডের মত পরাশক্তিকে হারিয়ে জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে। তবে কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে অ্যাম্পিয়ারের কিছু বিতর্কিত সিদ্ধান্তে সেমিফাইনালে খেলার স্বপ্নের ইতি ঘটে।

bangladeshএরপর থেকে শুরু হয় বাংলাদেশ ক্রিকেটের নতুন দিক। যার সূচনা হয় পাকিস্তান দিয়ে। ঘরের মাঠে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে বাংলাওয়াশ করে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। এখানেই শেষ নয়, ক্রিকেট বিশ্বের অপর দুই পরাশক্তি ভারত ও দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়ে ক্রিকেটে নতুন শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে মাশরাফি বাহিনী। আর জায়গা করে নেয় ২০১৬ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

সর্বশেষ নিজেদের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে বাংলাওয়াশ করে সিরিজ নিজেদের করে নেয় মাশরাফি বাহিনী। ২০১৫ সালে এ পর্যন্ত ১৮ ম্যাচে অংশ নিয়ে ১৩ ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। জয়ের হার শতকরা ৭২। দ্বিতীয় স্থানে আছে ভারত। ২৩ ম্যাচে অংশ নিয়ে ১৩ ম্যাচে জয় পায় ধোনি বাহিনী। জয়ের হার শতকরা ৫৬। তৃতীয় স্থানে আছে পাকিস্তান। ২২ ম্যাচে অংশ নিয়ে ১১ ম্যাচে  জয় পায়  আজাহার-হাফিজরা। জয়ের হার শতকরা ৫০। আর সবশেষে অবস্থান শ্রীলঙ্কার। ২৭ ম্যাচে অংশ নিয়ে ১২ ম্যাচে জয় পায় ম্যাথিউস বাহিনী। জয়ের হার শতকরা ৪৪।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ