1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনকে সংবর্ধনা জানালো ভারত

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০১৫
  • ২০৯ Time View

বাংলাদেশের বিখ্যাত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনকে সংবর্ধনা জানিয়েছে কলকাতার 17লোকসঙ্গীত সংগঠন বাহিরানা ও মাদল। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
গত মঙ্গলবার রাতে কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)-এর অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁকে সংবর্ধনা জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পরিচালক গৌতম ঘোষ, অমর পাল, আশা অডিও’র কর্তা মহুলা লাহিড়ী, এইচএমভি’র কর্তা এস এস করিম, আইসিসিআর’র অধিকর্তা গৌতম দেব, ড. তপন রায় প্রমুখ।
সংবর্ধনা শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। শিল্পী ফরিদা পারভীন জানান ‘কলকাতায় এই সম্মাননা পেয়ে তিনি খুবই খুশি’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ