1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সংখ্যালঘু নির্যাতনে সরকারের কতিপয় কুলাঙ্গার জড়িত: ইনু

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০১৪
  • ১২৯ Time View

image_81002_0তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সংখ্যালঘুদের ওপর এই হামলা করে। মহাজোট সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় মহাজোট সরকারের কতিপয় কুলাঙ্গার জড়িত।

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘এট্রোসিটিজ অন মাইনোরিটিজ ইন বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, “সংখ্যালঘুদের ওপর পরিকল্পিত হামলা করা হয়েছে। একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সংখ্যালঘুদের ওপর এই হামলা করে।”

তিনি বলেন, “এই হামলার সঙ্গে বিএনপি-জামায়াত শিবিরের ইন্ধন রয়েছে। তারা যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার লক্ষ্যে সংখ্যালঘুদের ওপর হামলা করেছে।”

দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় বৈঠকে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, প্রেসিডিয়াম সদস্য নুহ-উল আলম লেনিন এমপি, এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অর্থনীতিবিদ রেহমান সোবহান, প্রাবন্ধিক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, রওনক জাহান, সাংবাদিক অজয় দাস গুপ্ত প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ