1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

শ্বাসরোধে হত্যা করা হয়েছে এএসপি মিজানকে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭
  • ১৫৮ Time View

হাইওয়ে পুলিশের কর্মকর্তা এএসপি মিজানুর রহমানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সুরতহাল রিপোর্টের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদ আলম।

তিনি জানান, কে বা কারা এএসপি মিজানুর রহমানকে গলায় ঝুটের কাপড় দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে।

ময়নাতদন্তের জন্য বিকেলে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি শহীদ আলম।

এর আগে, আজ বুধবার সকাল ১১ টার দিকে রাজধানীর রূপনগর থানাধীন বেড়িবাঁধ এলাকায় বিরুলিয়া ব্রিজের পাশ থেকে হাইওয়ে পুলিশের কর্মকর্তা এএসপি মিজানুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রূপনগর থানা থেকে কিছু দূরে বেড়িবাঁধ এলাকার জঙ্গলে একটি লাশ দেখতে পায় লোকজন। পরে পুলিশে খবর দেওয়া হয়। তবে এ সময় তার পরনে পুলিশের পোশাক ছিল না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ