1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

শেয়ার বিক্রি করবেন আরএসআরএম’র দুই পরিচালক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭
  • ১৫৮ Time View

রতনপুর স্টিল রি-রোলিং মিলস (আরএসআরএম) লিমিটেডের দুই উদ্যোক্তা পরিচালক ২১ লাখ শেয়ার বিক্রি করবেন। বিদ্যমান বাজার দরে ব্লক মার্কেটে ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ার বিক্রি করা হবে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ডিএসই জানিয়েছে, রতনপুর স্টিল রি-রোলিং মিলসের পরিচালক ইউনুস ভূঁইয়া ও শামছুল নাহার রহমান তাদের কাছে থাকা শেয়ার বিক্রি করবেন।

এর মধ্যে ইউনুস ভূঁইয়া ১৩ লাখ শেয়ার বিক্রি করবেন। এই পরিচালকের কাছে ৫৮ লাখ ১৬ হাজার ৭৬০টি শেয়ার রয়েছে। অপর পরিচালক শামছুল নাহার রহমান তার কাছে থাকা ৬৬ লাখ ৮২ হাজার ৪০০টি শেয়ারের মধ্যে ৮ লাখ শেয়ার বিক্রি করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ