1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী বাড়ল গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট

শেষ সময়ের জোড়া গোলে হার এড়ালো আর্সেনাল

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ৯৫ Time View

শেষ সময়ের জোড়া গোলে সাউদাম্পটনের কাছে হার এড়ালো টেবিলের শীর্ষ দল আর্সেনাল।

শুক্রবার (২১ এপ্রিল) ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে (ইপিএল) সাউদাম্পটনের সঙ্গে ৩-৩ গোল ব্যবধানে ড্র করেছে আর্সেনাল।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের ২৮ সেকেন্ডেই কার্লোস আলকারাজের গোলে এগিয়ে যায় সাউদাম্পটন। ম্যাচের ১৪তম মিনিটে থিও ওয়ালকটের গোলে ম্যাচে ডাবল লিড নেয় সাউদাম্পটন।

অন্যদিকে ম্যাচের ২০তম মিনিটে গোলের ব্যবধান কমায় আর্সেনাল। দলের হয়ে প্রথম গোল করেন গ্যাব্রিয়েল মার্র্টিনেলি। ২-১ গোলে পিছিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে আর্সেনাল।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৬তম মিনিটে সাউদাম্পটনকে তৃতীয়বারের মতো গোলের আনন্দে ভাসান দুয়ে কালেতা-কার। ৩-১ ব্যবধানে এগিয়ে যায় সাউদাম্পটন। এই স্কোরেই ম্যাচটি গড়ায় ৮৭তম মিনিট পর্যন্ত। এতে করে হারের শঙ্কায় পড়ে আর্সেনাল।

কিন্তু শেষ তিন মিনিটে দুই গোল করে আর্সেনালকে হারের মুখ থেকে রক্ষা করেন মার্টিন ওডেগার্ড ও বুকায়ো সাকা। ৩-৩ গোলে সমতা রেখে ম্যাচ শেষ করে হার এড়াতে সক্ষম হয় আর্সেনাল।

এর ফলে ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকল আর্সেনাল। এ ছাড়া ৩০ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। আর ৩২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে সাউদাম্পটন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ