1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী বাড়ল গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট

শুরু হচ্ছে হিউজের মৃত্যু তদন্ত!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০১৫
  • ১৯৫ Time View

বলের আঘাতে অজি ক্রিকেটার ফিলিপ হিউজের আলোচিত মৃত্যুর প্রায় ৯ মাস পর ঘটনার তদন্ত হতে চলেছে। শেফিল্ড শিল্ডের ওই ম্যাচে দুর্ঘটনার বাইরে অন্যকিছু হয়েছিল কিনা সেটা খুঁজতেই তদন্ত শুরু করতে যাচ্ছে নিউ সাউথ ওয়েলস আদালত।uygsadadas
নিউ সাউথ ওয়েলসের বিচারিক কাজ করা ক্রাউন সলিসিটর অফিস ইতোমধ্যে হিউজের মৃত্যুর সম্পর্কিত সকল কাগজপত্র নিয়ে কাজ শুরু করেছে। তবে অফিসিয়ালি তদন্ত শুরু করার ব্যাপারে এখনও কোন তারিখ দেয়নি সংস্থাটি।
এদিকে হিউজের মৃত্যুর ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া ইতোমধ্যে একটি তদন্ত কমিশন গঠন করেছে।
তবে ঠিক কবে থেকে তদন্তের কাজ শুরু হবে সে ব্যাপারে এখনো কিছুই জানায়নি কতৃপক্ষ।
ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেন, ‘আমরা নিউ সাউথ ওয়েলস ক্রাউন সলিসিটরের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছি। আর তদন্তের ব্যাপারে আমরা সম্ভাব্য সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।’
তিনি আরো বলেন, ‘তদন্তকারীদের অনুমতিক্রমে আমরা কিছু জানতে পারলেই সবাইকে তা জানাবো। আমরা এই তদন্তে দেখতে চাই দুর্ঘটনার বাইরে কোন কিছু ঘটেছে কিনা। ক্রিকেট মাঠে এমন দুঃখজনক ঘটনা আমরা আর দেখতে চায় না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ