1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

শিগগির সারাদেশে তারহীন ব্রডব্যান্ড নেটওয়ার্ক

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০১৪
  • ২০৮ Time View

tawarকম খরচে ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে সারাদেশে তারহীন ব্রডব্যান্ড নেটওয়ার্ক স্থাপন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে বুধবার ‘ওয়্যারলেস ব্রডব্যান্ড নেটওয়ার্ক স্থাপন’ নামে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, ডিজিটাল বাংলাদেশের জন্য ‘ওয়্যারলেস ব্রডব্যান্ড নেটওয়ার্ক স্থাপন’ শীর্ষক ৯৫৬ কোটি ৮৪ লাখ টাকার একটি প্রকল্প পাস হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের মোট ব্যয়ের ৩৪৪ কোটি ৬৯ লাখ টাকা দেবে সরকার আর প্রকল্প সাহায্য পাওয়া যাবে ৬১২ কোটি ১৫ লাখ টাকা। প্রকল্পটি চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ২০১৭ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করা হবে।

মন্ত্রী আরো জানান, প্রকল্পের আওতায় ঢাকার দু’টি স্থানে কোর নেটওয়ার্ক স্থাপন করা হবে। এছাড়া, ৭টি বিভাগীয় শহরসহ জেলা ও উপজেলা শহরে মোট ৬৭০টি বেইজ ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) নির্মাণসহ ৩শ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ক্যাবল নেটওয়ার্ক স্থাপন করা হবে।

বুধবার একনেকে ৬ হাজার ৩৮৬ কোটি ৭ লাখ টাকার ৪টি প্রকল্প পাস হয়। পাসকৃত অন্য তিনটি প্রকল্প হলো- পল্লীবিদুৎ বিতরণ সিস্টেমের ক্ষমতা বর্ধন, বিভাগীয় ও জেলা শিল্পকলা একাডেমী নির্মাণ এবং উত্তরা লেক উন্নয়ন প্রকল্প। মোট প্রকল্প বরাদ্দের মধ্যে সরকারি অর্থায়ন (জিওবি) ১ হাজার ৮৪৩ কোটি  ৪৭ লাখ টাকা, প্রকল্প সাহায্য ৪ হাজার ৩১৭ কোটি ১৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল ২২৫ কোটি ৪৫ লাখ টাকা।  ৪টি প্রকল্পই নতুন প্রকল্প। একটি প্রকল্প সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে।

একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বুধবারের সভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ছাড়াও উপস্থিত ছিলেন- শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ডাক, টেলিযোগাযোগও তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
সভা শেষে পরিকল্পনা পাস হওয়া চারটি প্রকল্পের বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ