1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
টানা দুই বছর লভ্যাংশ না দেওয়ায় শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে আইসিবি চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, আরও তিনজনের আমৃত্যু কারাদণ্ড শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে পৃথক ৩ মামলার রায় আজ এশিয়া কাপ আর্চারিতে রিকার্ভ দলগত বিভাগে সেরা বাংলাদেশ পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ

শিক্ষার মান আরও বাড়াতে হবে : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ মে, ২০১৭
  • ১৬৭ Time View

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। কিন্তু এটা আজকের দিনে যথেষ্ট নয়। শিক্ষার মান আরও বাড়াতে হবে। সরকার এখন সে কাজটিই করছে। এ জন্য শিক্ষকেরাই হলেন নিয়ামক শক্তি, তারাই আসল শিক্ষাটা দেবেন।

আজ রবিবার রাজধানীর পলাশীর ব্যানবেইজ ভবনে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার টাকা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে দেয়ার কার্যক্রম উদ্বোধনের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্ট যৌথভাবে এর আয়োজন করে।

শিক্ষকতায় কিছু অসৎ লোক ঢুকে গেছেন বলে অভিযোগ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘তারা ক্লাসে পড়ান না। কিন্তু বাড়িতে টাকা দিয়ে পড়ান। সংখ্যায় কম হলেও কিছু শিক্ষক পরীক্ষাকেন্দ্রে এমসিকিউ প্রশ্নের উত্তর বলে দিচ্ছেন। এর চেয়ে কুশিক্ষা আর কী হতে পারে?’

অনুষ্ঠানে মন্ত্রী অবসর ও কল্যাণ সুবিধার টাকা দেওয়ার ক্ষেত্রে আর্থিক সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান, অবসর সুবিধা বোর্ডের সদস্যসচিব শরীফ আহমদ, কল্যাণ ট্রাস্টের সদস্যসচিব শাহজাহান আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ