1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের

শিক্ষামন্ত্রীর মেয়েকে বিয়ে করছেন ইমরান এইচ সরকার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬
  • ৯৯ Time View

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে নাদিয়া নন্দিতা ইসলামকে বিয়ে করছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। শনিবার পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় ইমরান-নন্দিতার হলুদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলামসহ দু’পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইমরান এইচ সরকার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আজ হলুদের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মেয়ে নন্দিতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। ইমরান এইচ সরকার রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করেছেন। কিছুদিন চিকিৎসা পেশায় দায়িত্ব পালনের পর ২০১৩ সাল থেকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন। তিনি গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দেশ-বিদেশে পরিচিতি লাভ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ