1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা পোস্টার আহ্বান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

শাশুড়ি হারালেন সাকিব

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৬৮ Time View

জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগম মারা গেছেন। ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করার পর অবশেষে হার মানলেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসানের শাশুড়ি ও উম্মে আহমেদ শিশিরের মা।

শুক্রবার (৮ এপ্রিল) দিবাগত রাত পৌনে তিনটায় তিনি মৃত্যুবরণ করেন। পারিবারিক সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ক্যানসারে আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

জানা গেছে, আজ গ্রামের বাড়ি নরসিংদীতে সাকিবের শাশুড়ির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তবে সাকিব যুক্তরাষ্ট্রে থাকায় দেশে আসতে পারছেন না। সেখানে মেয়েকে একা রেখে দেশে আসা সম্ভব নয় তার।

এর আগে দক্ষিণ আফ্রিকা সফর চলাকালে পরিবারের পাঁচ সদস্যের অসুস্থতার খবর পান সাকিব। তার মা, ছেলে, দুই মেয়ে ও শাশুড়ি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করেই দেশে ফিরে আসেন সাকিব।

গত ১ এপ্রিল, বড় মেয়ে আলাইনা হাসানকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। মেয়ের স্কুল খুলে যাওয়ায় তাকে নিয়েই দেশ ছাড়েন সাকিব।

অন্যদিকে মায়ের অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে দেশেই থেকে যান সাকিবের স্ত্রী উম্মে শিশির আল হাসান। ছেলে ও ছোট মেয়েকে নিয়ে দেশে ছিলেন তিনি।

২০২০ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে মারা যান সাকিবের শ্বশুর মুমতাজ আহমেদ। তখন দেশে ছিলেন সাকিব। অসুস্থ শ্বশুরকে দেখতে যুক্তরাষ্ট্রে গেলেও শেষ দেখা দেখতে পারেননি তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ