1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

শারজাহ ও দোহাগামী এয়ার অ্যারাবিয়ার বিমানের ফ্লাইট স্থগিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জুন, ২০১৭
  • ১০৭ Time View

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে কাতারের দোহাগামী বিমানের ফ্লাইট বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যারাবিয়া। সোমবার আমিরাতের এই বিমান সংস্থা বলছে, মঙ্গলবার থেকে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ফ্লাইট বন্ধ থাকবে।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় শারজাহ থেকে দোহার উদ্দেশ্যে সর্বশেষ ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এরপর দোহা থেকে শারজাহর উদ্দেশ্যে সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে ছেড়ে যাবে আরেকটি ফ্লাইট।

তবে যারা ৫ জুনের পর এয়ার অ্যারাবিয়ার দোহাগামী ফ্লাইটে অগ্রিম টিকিট সংগ্রহ করে রেখেছেন, তাদের সম্পূর্ণ অর্থ ফেরত দেয়া হবে বলে জানিয়েছে আমিরাতের এই বিমান সংস্থা। কেউ চাইলে ওই অর্থে অন্য কোনো গন্তব্যের জন্য বুকিং সুবিধা নিতে পারবেন।

সৌদি আরব, মিশর, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও লিবিয়া সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে মুসলিম ব্রাদারহুডসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থনের অভিযোগে কাতারের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে এ ছয় দেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ