1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

শরীয়তপুর জেলা যুবদলে সভাপতি বিদ্যুৎ ও সম্পাদক নজরুল

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ Time View

শরীয়তপুরে জামাল উদ্দিন বিদ্যুৎকে সভাপতি ও নজরুল ইসলাম মৃধাকে সাধারণ সম্পাদক করে জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত যুবদলের ভেরিভাইড ফেসবুকে পেইজে কমিটির তালিকা প্রকাশ করা হয়।

পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি লিয়াকত হোসেন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক বাদল ও সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি আজ এই কমিটি অনুমোদন করেন। আগামী ৩০ দিনের মধ্যে জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হলো।

বিষয়টি নিয়ে সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মৃধা বলেন, আমরা আশাবাদী নির্দিষ্ট সময়ের মধ্যে শরীয়তপুর জেলা যুবদল বাংলাদেশের মধ্যে একটি সর্বশ্রেষ্ঠ কমিটি উপহার দিতে সক্ষম হবে। ইনশাল্লাহ আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য জনগণের কল্যাণে ও রাষ্ট্রের উন্নয়নে শরীয়তপুর জেলা যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ