1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে আবাসিক এলাকায় মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত আ.লীগের ৭ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ দাখিল হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে শ্রমিক নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

শরণার্থীদের সঙ্গে হাঙ্গেরির আচরণের সমালোচনায় অস্ট্রিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ১৬৭ Time View

হাঙ্গেরির কর্তৃপক্ষ শরণার্থীদের সঙ্গে যে ধরণের আচরণ করছে তার কড়া সমালোচনা করেছেন awwawdwঅস্ট্রিয়ার চ্যান্সেলর ওয়ের্নার ফেম্যান।
তিনি বলেছেন, শরণার্থীদের সঙ্গে হাঙ্গেরির আচরণ তাঁকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইউরোপের অন্ধকার দিনগুলোর কথাই মনে করিয়ে দিয়েছে। জার্মানির এক সাময়িকীকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
ফেম্যান আরও বলেন, যেসব দেশ ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দেয়া কোটা অনুযায়ী শরণার্থীদের নিতে অস্বীকৃতি জানাচ্ছে, তাদের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা করা উচিত।
শরণার্থীদের ব্যাপারে হাঙ্গেরি শুরু থেকেই অমানবিক আচরণ করছে বলে অভিযোগ উঠছিল। এই শরণার্থীদের ঠেকাতে হাঙ্গেরি তাদের সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া দেয়। আর যারা হাঙ্গেরিতে ঢুকে পড়েছিল, তাদের জার্মানী যেতে বাধা দেয়। অনেক শরণার্থীকে তারা বিভিন্ন ক্যাম্পে নিয়ে আটকেও রাখে। অস্ট্রিয়ার চ্যান্সেলর আজ হাঙ্গেরির এই আচরণের তীব্র সমালোচনা করেছেন।
তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওবানের সরকারের নীতিকে নাৎসীদের নীতির সঙ্গে তুলনা করে বলেন, নাৎসীরা যেভাবে ইহুদীদের জোর করে দেশছাড়া করেছিল, হাঙ্গেরিতে শরণার্থীদের অবস্থা দেখে তার সেকথাই মনে পড়েছে।
তিনি বলেছেন, শরণার্থীদের তাদের ইচ্ছের বিরুদ্ধে জোর করে ট্রেনে তুলে অন্যত্র পাঠিয়ে দেয়ার এই দৃশ্য দেখে তার ইউরোপের অতীত ইতিহাসের অন্ধকার দিনগুলোর কথাই তার মনে হয়েছে। সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ