1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

লে. কর্নেল পরিচয়দানকারী প্রতারক আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১২
  • ১৩১ Time View

পুলিশ ও সামরিক প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বুধবার দিবাগত রাতে রাজধানীর শেওড়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। তার কাছ থেকে ভুয়া পরিচয় দানকারী কর্মকর্তাদের ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা পুলিশের অপরাধ তথ্য বিভাগের (দক্ষিণ) ক্রাইম সিন অ্যান্ড স্পেশাল অপারেশন টিমের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আল-বেলী আফিফা।

অভিযানে ভুয়া এসপি (হাইওয়ে), লে. কর্নেল (এনএসআই) ও এডিশনাল এসপি (এসবি ও র‌্যাব) পরিচয়দাকারী মেজবাহ উদ্দিন আহমেদকে (৩৩) গ্রেফতার করে। গ্রেফতারকৃতের কাছ থেকে এসপি হাইওয়ের (পশ্চিম) নামে পুলিশের মনোগ্রামযুক্ত ২২টি ভিজিটিং কার্ড, লে. কর্নেল আমিনুল ইসলাম চৌধুরী (এনএসআই) এর নামে এনএসআই’র মনোগ্রামযুক্ত ১০টি ভিজিটিং কার্ড এবং একটি এইচপি ল্যাপটপ উদ্ধার করা হয়। ওই ল্যাপটপে র‌্যাব, পুলিশ ও এনএসআই’র লোগোসহ ভিজিটিং কার্ডের নমুনা পাওয়া যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দীর্ঘদিন ধরে তিনি র‌্যাব, পুলিশ ও এনএসআই’র অফিসারদের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজিসহ নানা অপরাধ সংঘটিত করে আসছেন। তার সহযোগীদের গ্রেফতারে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ