1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

লেবাননে সুন্নি ধর্মীয় নেতা নিহত, সহিংসতা অব্যাহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ আগস্ট, ২০১২
  • ১৫৬ Time View

লেবাননের ত্রিপোলি নগরীতে চলমান সহিংসতায় শুক্রবার এক সুন্নি মুসলিম ধর্মীয় নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। গুপ্ত ঘাতকের ছোড়া গুলিতে শুক্রবার সকালের দিকে নিহত হন তিনি।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার সমর্থক আলাভি শিয়া ও বিরোধীদের সমর্থক সুন্নি যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এ হত্যাকা- পরিস্থিতির আরও অবনতি ঘটাবে বলে ধারণা করা হচ্ছে।

ত্রিপোলির সুন্নি অধ্যুষিত কোব্বেহ এবং আলাভি অধ্যুষিত জাবাল মুহসিন জেলার মধ্যবর্তী এলাকায় চলা লড়াইয়ে নিহত হন ওই ধর্মীয় নেতা।

সোমবার থেকে শুরু হওয়া সহিংসতায় এ প্রাণহানির ঘটনাসহ মৃতের সংখ্যা ১৭ জনে উন্নীত হলো বলে জানা গেছে।

এদিকে বর্তমান সঙ্কট থেকে উত্তরণে লেবানিজ প্রধানমন্ত্রী নাজিব মিকাতি সব পক্ষকে সহিংসতা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেওয়া উদ্যোগে সহায়তার আহবান জানিয়েছেন।

বৈরুতে নিজ বাসভবনে লেবাননের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রধান ও পার্লামেন্ট সদস্যদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, “সেনাবাহিনী সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।”

উল্লেখ্য, সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ আলাবি সম্প্রদায়ভুক্ত।

এদিকে ত্রিপোলি নগরীর সাম্প্রতিক লড়াইয়ের কেন্দ্রস্থল সিরিয়া স্ট্রিটে শুক্রবার বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার ভোরে এখানেই উভয়পক্ষে তুমুল লড়াই শুরু হয়। রাস্তার বিপরীত প্রান্তে অবস্থিত কোব্বেহ ও জাবাল মুহসিন জেলায় অবস্থান নেওয়া সুন্নি ও আলাবি যোদ্ধারা স্বয়ংক্রিয় অস্ত্র এবং রকেট প্রোপাইল গ্রেনেড নিয়ে পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে জড়িয়ে পড়ে।

দিনের মধ্যভাগে যোদ্ধারা রাস্তা থেকে সরে যাওয়ার আগমুহুর্ত পর্যন্ত পুরো বেলা জুড়েই লড়াই চলে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ