1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

লিবিয়ায় বিমান হামলায় নিহত শাহজালালের বাড়িতে শোকের মাতম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০১৯
  • ৫৬ Time View

লিবিয়ায় একটি অভিবাসী আটক কেন্দ্রে বিমান হামলায় নিহতদের মধ্যে শাহজালাল কাজী (২৫) নামে এক বাংলাদেশি যুবক রয়েছেন। তিনি মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাকছাড়া গ্রামের ফজল কাজীর ছেলে।

লিবিয়ায় থাকা শাহজালালের চাচাতো ভাই জুয়েল বৃহস্পতিবার দুপুরে পরিবারের কাছে তার মৃত্যুর খবর জানান। শাহজালালের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই বাড়িতে চলছে শোকের মাতম। তার পরিবারকে সান্ত্বনা দিতে গ্রামের লোকজন ভিড় করছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতালি যাওয়ার জন্য গত রোজার মাসে দালালের মাধ্যমে লিবিয়া যান মাদারীপুরের শাহজালাল কাজী, তার চাচাত ভাই জুয়েল ও শ্যালক শহিদুল। ইতালি যাওয়ার জন্য লিবিয়াতে অবস্থানকালে লিবিয়া পুলিশের হাতে আটক হন তারা। পরে তাদেরকে লিবিয়ায় অন্যদের সঙ্গে একটি অভিবাসী আটক কেন্দ্রে রাখা হয়। মঙ্গলবার স্থানীয় সময় ভোররাতে ত্রিপোলির পূর্বাঞ্চলের ওই অভিবাসী আটক কেন্দ্রে বিমান হামলা চালানো হলে অর্ধশতাধিক মানুষ নিহত হন। আহত হন শতাধিক মানুষ। নিহতদের মধ্যে মাদারীপুরের শাহজালাল কাজী রয়েছেন। নিখোঁজ রয়েছেন শহিদুল । আহত হয়েছেন নিহতের চাচাতো ভাই জুয়েল।

নিহত শাহজালালের বোন রুবি বেগম বলেন, আমার ভাই ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের পরামর্শে লিবিয়ায় গিয়ে মারা গেল। ভাইয়ের লাশটি যেন বাড়িতে আসে। শেষ বারের মতো ভাইয়ের লাশটি দেখতে চাই আমরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ