1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
দক্ষ জনশক্তি ও একাধিক ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির শেখ হাসিনা ও রেহানার মামলার প্রতিবেদন দাখিল ৩১ জানুয়ারি সালমান শাহ হত্যা মামলায় ফের ডনের জামিন মেলেনি এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আরেক সোনা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে মন্টেনেগ্রোকে উড়িয়ে দিল বাংলাদেশ টানা দুই বছর লভ্যাংশ না দেওয়ায় শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে আইসিবি চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, আরও তিনজনের আমৃত্যু কারাদণ্ড শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে পৃথক ৩ মামলার রায় আজ এশিয়া কাপ আর্চারিতে রিকার্ভ দলগত বিভাগে সেরা বাংলাদেশ

লক্ষ্মীপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ১৫২ Time View

লক্ষ্মীপুরে রেহানা আক্তার রেনু নামে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামী ইছমাইল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন।

এছাড়াও আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ইছমাইল সদর উপজেলার মহাদেবপুর এলাকার আহম্মদ উল্লার ছেলে।রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের এপিপি অ্যাডভোকেট আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে ২০০৩ সালের ৮ নভেম্বর রাতে সদর উপজেলার মহাদেবপুর গ্রামে গৃহবধূ রেহানা আক্তার রেনুকে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের বড় ভাই তাহের আহম্মদ বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় স্বামী ইছমাইল হোসেনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে ২০০৪ সালের ১১ এপ্রিল এ মামলায় ইছমাইল হোসেনকে অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। বাদী-বিবাদী পক্ষের দীর্ঘ শুনানি ও সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালত এ রায় দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ