1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

র‌্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭
  • ২০০ Time View

উন্নতির পথচলায় নতুন চূড়া স্পর্শ করল বাংলাদেশের ক্রিকেট। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো উঠল ৬ নম্বরে।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে নিশ্চিত হয়েছে বাংলাদেশের ছয়ে ওঠা। আইসিসির পরবর্তী র‌্যাঙ্কিং হালনাগাদে এটি পাবে আনুষ্ঠানিক রূপ।

নিউজিল্যান্ডকে হারানোর পর বাংলাদেশের রেটিং পয়েন্ট শ্রীলঙ্কার সমান ৯৩। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে ছয়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা নামছে সাতে। যা বাংলাদেশের ক্রিকেটে ইতিহাসের সেরা র‌্যাঙ্কিং। এর আগে কখনো ষষ্ঠ স্থানে ওঠা হয়নি বাংলাদেশের। আগমী সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি র‌্যাঙ্কিংয়ের সেরা আটে থাকতে পারলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে টাইগাররা। সেটা এখন বলতে গেলে বাংলাদেশের করায়ত্তেই চলে এসেছে।

মূলত এই উন্নতির যাত্রা শুরু হয় ২০১৪ সালের শেষের দিকে। তখন কোচ চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন মাস চয়েক হবে। সময়টা ভালো যাচ্ছিল না টাইগারদের তখন। সেই ক্রান্তিলগ্নে এসে হাল ধরেন এক পুরনো নাবিক। যার নাম মাশরাফি বিন মুর্তজা। এরপর যাদুর কাঠির ছোঁয়ায় মতো পাল্টে যেতে থাকে বাংলাদেশের ক্রিকেটের চিত্র। যার শুরুটা ঘরের মাঠে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে।

এরপর ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে পেছনে ফেলে কোয়ার্টার ফাইনাল খেলে টাইগাররা। ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশ। যার উপহার হিসেবে র‌্যাংকিংয়ে উন্নতি হতে থাকে টাইগারদের। সেই উন্নতির ধারায় ১১ বছর পর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পায় টাইগাররা। উন্নতির এই অগ্রযাত্রা চলুক আজ থেকে আগামীতে। বজায় থাকুক এর ধারাবাহিকতা। কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের সেটাই চাওয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ