1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের জোরালো ভূমিকা চান পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৬৫ Time View

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সক্রিয় ভূমিকা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। একই সঙ্গে মন্ত্রী আসিয়ানের সেক্টরাল ডায়লগ পার্টনার হতে জোটটির সেক্রেটারি জেনারেল ডা. কাও কিম হার্নের সহযোগিতা চেয়েছেন।
জাকার্তায় আসিয়ান সেক্রেটারি জেনারেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে ড. মোমেন এসব বিষয়ে সহযোগিতা চেয়েছেন বলে মঙ্গলবার (১৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ড. মোমেন আসিয়ানের সেক্টরাল ডায়লগ পার্টনার হতে জোটটির সেক্রেটারি জেনারেলের সহযোগিতা চাইলে তিনি বাংলাদেশের প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দেন।
মোমেন হার্নকে বলেন, আসিয়ান ও সার্কের মধ্যে অবস্থিত হওয়ায় বাংলাদেশ আসিয়ান দেশগুলোর সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যাপক অর্থনৈতিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছে। আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনারের মর্যাদা পেলে বাংলাদেশ এ দুটি গুরুত্বপূর্ণ অঞ্চলের সেতুবন্ধনে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ