1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ১৯ কূটনীতিক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
  • ৪৫ Time View

 বিশ্বের ১৮টি দেশের ১৯ জন কূটনীতিক রোববার দুপুরে জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।
এসময় তারা ক্যাম্পের বিভিন্ন ব্লক ঘুরে দেখেন এবং মিয়ানমারের বাস্তুতচ্যুত রোহিঙ্গাদের সাথে কথা বলেন।
সফররত রাষ্ট্রদূতগণ রোববার সকালে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী হোসেন এর সাথে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। জেলা প্রশাসক রোহিঙ্গাদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা, খাদ্য, পুষ্টি, বস্ত্র, বাসস্থান, যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা ও স্যানিটেশনসহ বিভিন্ন বিষয়ে রাষ্ট্রদূতদের অবহিত করেন।
জেলা প্রশাসক জানান, বিদেশী রাষ্ট্রদূতগণ রোহিঙ্গা ক্যাম্পে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা জেনে সন্তোষ প্রকাশ করেন। তারা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। পরে দুপুর দেড়টার দিকে কূটনীতিকরা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের বিশেষ আমন্ত্রণে এই কূটনীতিকরা বাংলাদেশ সফরে এসেছেন। দেশগুলো হচ্ছে- বসনিয়া হারজেগোভিনা, বুলগেরিয়া, সাইপ্রাস, ইথিওপিয়া, জর্জিয়া, গ্রিস, মরিশাস, পর্তুগাল, স্লোভেনিয়া, ইউক্রেন, জাম্বিয়া, নাইজেরিয়া, চেক রিপাবলিক, অস্ট্রিয়া, ঘানা, নিউজিল্যান্ড, কেনিয়া ও ফিজি।
উল্লেখ্য, বিদেশী কূটনীতিকদের সাথে এসেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, উপ-হাইকমিশনার রাকিবুল হক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ