1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

রোনালদো ও তার বান্ধবীর জন্য সৌদি আরবের আইন শিথিল

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
  • ৭০ Time View

সৌদি আরবের ফুটবল ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই সুবাদে পর্তুগিজ এ তারকা পরিবারসহ মধ্যপ্রাচ্যের দেশটিতেই থাকবেন।
আল নাসরে যোগ দেয়ার পর রোনালদো ও তার বান্ধবী জার্জিনা রদ্রিগেস সন্তানদের নিয়ে সৌদিতে একসঙ্গেই থাকবেন। এক ছাদের নিচেই। যা দেশটির আইনের পরিপন্থি।
সৌদি আরবের নিয়ম অনুযায়ী বিয়ে না করে কোনো পুরুষ আর নারী এক ঘরে বাস করতে পারবেন না। স্পেন থেকে ইতালি, সেখান থেকে ইংল্যান্ড সব দেশেই একসঙ্গেই থেকেছেন এ দুইজন। দুজনের সন্তানসন্ততিও আছে।
সৌদি আরবে অবিবাহিত দম্পতিদের বসবাসে বাধা দেয়ার আইন থাকা সত্ত্বেও দেশটিতে রোনালদো ও তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ একসঙ্গেই থাকতে পারবেন।
স্পেনের সংবাদ সংস্থা ইএফইর দাবি, দেশটির আইনপ্রণেতারা বিষয়টিতে কিছুটা ছাড় দেবেন।
একজন আইনজীবী ইএফইকে বলেছেন, ‘যদিও রাজ্যের আইনে বিয়ে ছাড়া বসবাস নিষিদ্ধ। ইদানীং কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে এতটা জোরাজুরি করে না। আইনটি মূলত ব্যবহার করা হয় কোনো সমস্যা বা অপরাধের ক্ষেত্রে।’
৩৭ বছর বয়সী রোনালদো আগামী ২২ জানুয়ারি আল-ইত্তিফাকের বিপক্ষে প্রথমবারের মতো আল-নাসরের হয়ে খেলবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া একটি প্রীতি ম্যাচে লিওনেল মেসির ক্লাব পিএসজির বিপক্ষেও মাঠে নামতে পারেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ