1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

রোনালদোকে ‘স্বার্থপর’ বললেন বেনজেমা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭
  • ৮৫ Time View

দলের স্ট্রাইকারদের একটু স্বার্থপর হতেই হয়, সতীর্থের বানিয়ে দেয়া বল জালে ঢুকিয়ে নিজের গোলের ঝুড়িটা বড় করতে দেখা যায় তাদের। তবে রিয়াল মাদ্রিদে খেলার সময় বোধ হয় একটু বেশিই স্বার্থপর হয়ে যান ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগীজ সুপারস্টারকে এবার ‘চরম স্বার্থপর’ বললেন সতীর্থ ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা।

করিম বেনজেমার সময়টা খুব কঠিন যাচ্ছে না। ক্লাবের হয়ে কিছু করতে পারছেন না, অফফর্মের কারণে বাদ পড়েছেন দিদিয়ের দেশমের ফ্রান্স দল থেকেও। মাথায় এখন তাই কেবল গোল আর গোলের কথাই ঘুরছে রিয়াল ফরোয়ার্ডের।

রোনালদো-বেনজেমাদের অফফর্মের কারণে রিয়ালের অবস্থাও এখন খারাপ। চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনার থেকে লা লিগায় আট পয়েন্ট পিছিয়ে আছে জিনেদিন জিদানের দল। এমতাবস্থায় বেনজেমার মত পরীক্ষিত সেনানীদের ফর্মে ফেরার বিকল্প নেই।

কিন্তু কেন গোল পাচ্ছেন না বেনজেমা? রিয়ালে সতীর্থ রোনালদোকেই এজন্য পরোক্ষভাবে দায়ী করলেন ফরাসি ফরোয়ার্ড। পর্তুগীজ যুবরাজকে নিয়ে তিনি বলেন, ‘রোনালদো আমার থেকে বেশি স্বার্থপর। তবে এটা স্বাভাবিক ব্যাপার। আমরা একসঙ্গে মিলেমিশে খেলি, তার সঙ্গে খেলতে আমার ভালোও লাগে। সব কথার বড় কথা, তার স্বার্থপরতা আমাকে ভাবায় না। এটা দলের জন্য ভালো।’

রোনালদোর স্বার্থপরতা নিয়ে না ভাবলেও দলের সমর্থকদের নিয়ে ভীষণ কষ্টে আছেন বেনজেমা। অফফর্মের কারণে মাঠে নামলে নিয়মিতই দুয়োধ্বনি শুনতে হয় রিয়াল ফরোয়ার্ডকে। মনে কষ্ট নিয়ে তিনি বলেন, ‘এটা কঠিন। বিশেষ করে স্পেনে যদি কেউ বুঝতে না চায়। যখন নিজের দলের সমর্থকরাই সমালোচনা করে, সেটা খুব কষ্টের। তাদের তো আপনাকে উদ্দীপ্ত করা উচিত।’

জাতীয় দল থেকে বাদ পড়ার বিষয়টিও সহজভাবে নিতে পারছেন না বেনজেমা। তিনি বলেন, ‘এটি কঠিন। আমি অবুঝ নই, তবে দেশের হয়ে কিছু জিততে চাই। আমি ফুটবল ভালোবাসি, এই ধরণের টুর্নামেন্টে খেলতেও। দেশের হয়ে সাফল্য লাভ করার চাপটা আলাদা। আশা করছি, পরিস্থিতি বদলাবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ