1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ

রেফারি মারধরের শাস্তি পেল ইয়ংমেন্স ক্লাব

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৮৬ Time View

ম্যাচ হেরে রেফারি জিএম চৌধুরি নয়নকে মারধর করার শাস্তি পেল বাংলদেশ চ্যাম্পিয়শিপ লিগের দল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি শুক্রবার সভা করে ইয়ংমেন্স ক্লাবকে ২ লাখ টাকা জরিমানা এবং মারধরের নেতৃত্ব দেয়া ক্লাবটির সহকারী ম্যানেজার এম এইচ পিপুলকে ১ বছর সাসপেন্ড করেছে। জরিমানার ২ লাখ টাকা ১৪ অক্টোবরের মধ্যে জমা দেয়ার নির্দেশও দিয়েছে বাফুফে।

গত ১২ সেপ্টেম্বর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের উত্তর বারিধারা ও ইয়ংমেন্স ক্লাবের খেলা শেষে ফকিরেরপুলের একটি হোটেলের সামনে এম এইচ পিপুলর নেতৃত্বে কয়েকজন মারধর করে রেফারি নয়নকে। ম্যাচে ইয়ংমেন্স ক্লাব ১-০ গোলে হারে উত্তর বারিধারার কাছে।

একই দিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগের বিপক্ষে ম্যাচ চলাকালীন ফরাশগঞ্জের সহ-সভাপতি সারোয়ার হাসান আলো শ’দুয়েক সমর্থক নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করায় ক্লাবটিকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বাফুফে। শনিবারের মধ্যে ক্লাবটির কারণ দর্শানো নোটিশের জবাব দেয়ার সময় বেধে দিয়েছে বাফুফে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ