1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত

রুশপন্থিদের গুলিতে ইউক্রেন সেনাবাহিনীর হেলিকপ্টার ভূপাতিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০১৪
  • ১৩৬ Time View

image_80340_0ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্লাভিয়ানস্ক শহরে রুশপন্থি অস্ত্রধারীদের গুলিতে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর স্বীকার করেছে।

মন্ত্রণালয় বলেছে, রুশপন্থিরা মেশিনগান নিয়ে ব্যাপক গুলি ছোঁড়া শুরু করলে এমআই-২৪ হেলিকপ্টারটি স্লাভিয়ানস্ক শহরের একটি নদীর মধ্যে পড়ে যায়। তবে এর পাইলট বেঁচে গেছেন বলে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে, স্লাভিয়ানস্ক শহরের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে ভর্তি হওয়া গুলিবিদ্ধ সাত ব্যক্তির মধ্যে দু জন মারা গেছে।

রুশপন্থি বিক্ষোভকারীরা জানিয়েছে, স্লাভিয়ানস্ক শহরে নতুন করে ইউক্রেনের সেনা অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত তাদের অন্তত ২০ জন কর্মী নিহত হয়েছে। অন্যদিকে, ইউক্রেনের সরকারি কর্মকর্তারা বলছেন, অভিযানের সময় চার সেনা মারা গেছে।

ইউক্রেনের চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব বান কি মুন মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। একইসঙ্গে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য তিনি সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

গত ২ মে থেকে ইউক্রেন সরকার স্লাভিয়ানস্ক শহরে নতুন করে সেনা অভিযান শুরু করেছে। জেনেভা চুক্তিতে সব ধরনের বল প্রয়োগের বদলে শান্তিপূর্ণভাবে সংকট সমাধানের কথা বলা হলেও তা মানছে না ইউক্রেন সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ