1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

রিভার প্লেট বিদায়, দ্বিতীয় রাউন্ডে ইন্টার মিলান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৩০ Time View

ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন রিভার প্লেট। বুধবার (২৫ জুন) সকালে গ্রুপ ‘ই’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ইন্টার মিলানের কাছে ২-০ গোলে হেরে বিদায় নেয় তারা।

ইন্টার মিলানের হয়ে গোল করেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড ফ্রান্সেস্কো পিও এসপোসিটো ও ডিফেন্ডার আলেক্সান্দ্রো বাস্তোনি। ম্যাচের ৭২তম মিনিটে এসপোসিটো গোল করে ইন্টারকে এগিয়ে দেন। এর ছয় মিনিট আগে রিভার প্লেট ১০ জনের দলে পরিণত হয়—ডিফেন্ডার লুকাস মার্তিনেজ কোয়ার্তা হেনরিখ মখিতারিয়ানকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন।

৬৪তম মিনিটে রিভার প্লেটের পক্ষে ফাকুন্দো কোলিদিও একটি সুযোগ পেলেও ইন্টার গোলরক্ষক ইয়ান সোমারের দুর্দান্ত সেভে তা প্রতিহত হয়।

ম্যাচের যোগ করা সময়ের ৯৩তম মিনিটে বাস্তোনি ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ে দারুণ এক শটে গোল করে ব্যবধান ২-০ করেন।

এই জয়ে ইন্টার মিলান ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে মেক্সিকোর ক্লাব মন্তেরেই। রিভার প্লেট (৪ পয়েন্ট) ও জাপানের উরাওয়া রেড ডায়মন্ডস (০ পয়েন্ট) বিদায় নিয়েছে গ্রুপপর্ব থেকেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ