1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

রিজভীর ভাই শোধ করলেন অ্যাপোলোর বিল

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারি, ২০১৫
  • ১২৩ Time View

rizvi7রাজধানীর অ্যাপোলো হাসপাতাল থেকে কিছু না জানিয়ে, বিল পরিশোধ না করেই বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ চলে যাওয়ার পর তা নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। তবে সবশেষ খবর হচ্ছে, বিজভী আহমেদের বিল হাসপাতালে গিয়ে পরিশোধ করে এসেছেন তার ভাই।

হাসপাতালের দায়িত্বশীল সূত্র জানায়, রিজভী আহমেদের চিকিৎসায় ৫৬ হাজার টাকা বিল হয়েছিলো তার পুরোটাই এখন পরিশোধ করা হয়েছে।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ কাউকে না জানিয়ে রিজভী আহমেদ হাসপাতাল ছাড়ার ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।

সূত্রটি জানায়, রিজভী আহমেদের চিকিৎসার বিলের মধ্যে ৩০ হাজার টাকা সেখানে ভর্তির প্রথম দিনে তিনি নিজেই পরিশোধ করেছিলেন। বাকি ২৬ হাজার টাকা পরিশোধ করে যান তার ভাই।

রিজভী আহমেদের কাছে হাসপাতালের আর কোনো পাওনা নেই বলেই নিশ্চিত করেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন দায়িত্বশীল কর্মকর্তা।

সাধারণ ডায়েরি করা কেনো হলো সে প্রশ্নে এই কর্মকর্তা জানান, এটি হাসপাতালের নিয়ম অনুযায়ী করা হয়েছে।

রিজভী আহমেদকে হাসপাতালে কে ভর্তি করিয়েছিলেন? তা জানতে চাইলে দায়িত্বশীল সূত্রটি জানায়, তার স্ত্রীই হাসপাতালে উপস্থিত হয়ে তার ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ