1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী

রাশিয়া থেকে অত্যাধুনিক এসইউ-৩৫ যুদ্ধবিমান কিনছে ইরান

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৭১ Time View

রাশিয়ার যুদ্ধবিমান কেনার চুক্তির খুব নিকটে পৌঁছে গেছে ইরান। মস্কো থেকে অত্যাধুনিক প্রযুক্তির এসইউ-৩৫ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আজ শনিবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
নিউইয়র্কে জাতিসংঘের ইরানি মিশনকে উদ্ধৃত করে দেশটির সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানায়, প্রযুক্তিগত দিক থেকে ইরান এসইউ-৩৫ যুদ্ধবিমান কিনতে আগ্রহী। এমনকি যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত করেছে ইরান।
বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি রুশ কর্তৃপক্ষ। তবে ওই মিশন জানিয়েছে, সামরিক সরঞ্জাম ও যুদ্ধবিমান কেনায় আরও কয়েকটি দেশের সঙ্গে কথা বলা হয়েছে। তবে, দেশগুলোর নাম প্রকাশ করা হয়নি।
গত বছরের জুলাইয়ে তেহরানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সময় ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের চাপ নিয়ে আলোচনা করা হয়।
ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইরানের তৈরি ড্রোন কামিকাজ ব্যবহার করছে রাশিয়া। এ নিয়ে তেহরানকে দোষারোপ করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। তবে, তেহরানের দাবি, ইউক্রেনে অভিযান চালানোর আগে মস্কোকে ড্রোন দিয়েছিল তারা।
রয়টার্স বলছে, ইরানের বিমানবাহিনীর কাছে তেমন কোনো আধুনিক যুদ্ধবিমান নেই। তাদের কাছে কয়েকডজন যুদ্ধবিমান রয়েছে যার বেশিরভাগই রাশিয়ার। এ ছাড়া দেশটির ইসলামী বিপ্লবের আগের কিছু যুদ্ধবিমান রয়েছে, যেগুলো কি না ১৯৭৯ সালেরও আগের।
২০১৮ সালে ইরান জানিয়েছিল, স্থানীয়ভাবে তৈরিকৃত ‘কাউসার’ যুদ্ধবিমান নিজেদের বহরে যুক্ত করবে তারা। অনেক বিশেষজ্ঞদের মতে, ওই যুদ্ধবিমানটি এফ-৫ যুদ্ধবিমানের হুবহু নকল, যা ১৯৬০ এর দশকে তৈরি করেছিল যুক্তরাষ্ট্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ