1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

রাশিয়ায় পুতিনবিরোধী বিক্ষোভ, গ্রেফতার কয়েকশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০১১
  • ৩৪৮ Time View

প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের ক্ষমতাসীন দলের বিরুদ্ধে নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে প্রতিবাদ মিছিলে নেমেছে রাশিয়ার হাজারো মানুষ।

মঙ্গলবার রাতভর বিক্ষোভ চলার সময় পুতিনবিরোধী কয়েকশ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে মস্কোর পুলিশ।

দ্য মস্কো টাইমস জানিয়েছে, রাতভর অভিযান চালিয়ে পুলিশ আড়াইশ আন্দোলনকারীকে গ্রেফতার করেছে। একটি বিক্ষোভ সমাবেশে সবুজ পোশাক ও হেলমেট পরে পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

এর আগে সোমবার ইন্টারনেট ক্যাম্পেইনে পুতিন ও নির্বাচনী ফলাফল বিরোধী স্লোগান দিয়ে আন্দোলনের ডাক দেয় কয়েক হাজার বিক্ষোভকারী। বিক্ষোভের ঘটনাকে নজিরবিহীন হিসেবে ভাবা হচ্ছে।

বিরোধীরা পুতিনের উদ্দেশে স্লোগান দিতে থাকে, ‘ধিক তোমাদের, সব ফ্যাসিবাদী’ ও ‘পুতিন ছাড়া রাশিয়া চাই’ ইত্যাদি।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রাশিয়ার মন্ত্রিসভার সাবেক সদস্য বরিস নেমতসভ ও বিরোধীদের অন্য সব দলের নেতাকর্মীরা। এদের নির্বাচনে অংশ নিতে নিষিদ্ধ করা হয়েছিল।

সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স একটি সূত্রের বরাত দিয়ে জানায়, তিনশ আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের নিজের শহর সেন্ট পিটার্সবুর্গেও দুইশ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর বেরিয়েছে। একটি টেলিভিশনে বলা হয়েছে, রাশিয়ার ৫০টি শহরে বিক্ষোভ হয়েছে। এর বেশির ভাগই কেন্দ্রীয় ভোলগা অঞ্চলে।

এর আগে দাঙ্গা পুলিশ দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ইলিয়া ইয়াশিন, ব্লগার আলেক্সেই নাভালনিকে গ্রেফতার করে। তাদের দুইজনকেই পুলিশের আদেশ অমান্য করার অভিযোগে ১৫ দিনের কারাদ- দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ